ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশ পুনর্গঠনে বিএনপির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুনর্গঠনের এখনই শ্রেষ্ঠ সময় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপি সুনির্দিষ্ট ও খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের এই বাস্তবসম্মত ও সামগ্রিক পরিকল্পনাকেই তিনি তাঁর পরিচিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জোর দিয়ে বলেন, বিএনপির এই পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি হলো জনগণের প্রয়োজন ও তাদের প্রত্যাশা। তিনি তাঁর ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানটিকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিএনপি চেয়ারপারসন আরও জানান, এই কর্মপরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ জনগোষ্ঠী, মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং কোটি কোটি কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি, দেশ ও বিদেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

দেশ পুনর্গঠনে বিএনপির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা: তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’

আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬