ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও সংসদে উচ্চকক্ষ স্থাপন করবে বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

## বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করবে

ঢাকা: বিএনপি সরকার গঠন করতে পারলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে এবং জাতীয় সংসদে উচ্চকক্ষ স্থাপন করা হবে। একই সাথে, বিগত সরকার কর্তৃক সংবিধানে করা পরিবর্তন সংশোধন করে ‘আল্লাহ সর্বশক্তিমান’ শব্দগুচ্ছ পুনর্বহাল করা হবে। শুক্রবার (৬ জানুয়ারি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময়ই একটি নিরপেক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষে। আমরা সরকারে এলে বিচার বিভাগের কার্যক্রমে কোনো প্রকার হস্তক্ষেপ বরদাস্ত করবো না এবং বিচারকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো। তিনি আরও উল্লেখ করেন যে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিএনপি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে এসেছে। আগামীতে সরকার গঠন করতে পারলে সেই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আবারও ফিরিয়ে আনা হবে।

সংবিধানের মৌলিক পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত সরকার সংবিধানে ‘আল্লাহ সর্বশক্তিমান’ শব্দগুচ্ছ মুছে ফেলেছিল। বিএনপি ক্ষমতায় এলে এই ঐতিহাসিক শব্দগুচ্ছ সংবিধানে পুনরায় সংযোজন করা হবে, যা এদেশের মানুষের ঈমানী চেতনার প্রতিফলন ঘটাবে।

এছাড়া, তিনি জানান যে, জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিএনপির রয়েছে। এর মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়ার আরও বেশি দক্ষতা ও গভীরতা নিশ্চিত করা সম্ভব হবে বলে দল বিশ্বাস করে। তারেক রহমান বলেন, সরকার গঠনে সফল হলে, এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও সংসদে উচ্চকক্ষ স্থাপন করবে বিএনপি

আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬