ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইনকিলাব মঞ্চে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম: বৃহত্তর আন্দোলনের হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায়, দেশব্যাপী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে ঝালকাঠিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, শহীদ উসমান হত্যার ঘটনার প্রায় দেড় থেকে দুই মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এই পরিস্থিতিতে যমুনার সামনে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, পুনরায় রাজপথে নামার এবং ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন তিনি। ভিপি সাদিক কায়েম উল্লেখ করেন যে, শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের উত্তরসূরীরা আবারও রাজপথ দখলে নেবে।

তিনি আরও বলেন, প্রতিবিপ্লবী ও আধিপত্যবাদী শক্তি, যারা ভারতীয় তাবেদারি করছে, তারা আবারও ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভিপি সাদিক কায়েম স্পষ্ট ভাষায় বলেন, দিল্লির তাবেদার এবং ভারতীয় আগ্রাসনের পক্ষের শক্তিকে এবার রুখে দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

ইনকিলাব মঞ্চে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম: বৃহত্তর আন্দোলনের হুমকি

আপডেট সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬