ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মিরপুর-কাফরুলবাসী ১২ ফেব্রুয়ারি ‘আগামীর প্রধানমন্ত্রী’কে বেছে নেবেন: ডা. মোবারক হোসাইন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মিরপুর ও কাফরুল এলাকার ভোটাররা কেবল একজন সংসদ সদস্য নির্বাচন করবেন না, বরং তারা ‘আগামীর প্রধানমন্ত্রী’কে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসাইন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে আয়োজিত এক মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার পীরের বাগ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি পাকা মসজিদ, জনতা রোড, পরমা গলি ও আল মোবারক মসজিদ হয়ে মুক্তি হাউজিং এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ডা. মোবারক হোসাইন বলেন, জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনী প্রচারণার এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোন টিম সদস্য মো. জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানা নায়েবে আমির আনিসুর রহমান। এছাড়াও থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী, থানা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ রিপন, ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, মাহবুব কবীর এবং ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবনেতা আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ওই এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে লেবাননের মাটি থেকে বিতাড়িত করার অঙ্গীকার হিজবুল্লাহর

মিরপুর-কাফরুলবাসী ১২ ফেব্রুয়ারি ‘আগামীর প্রধানমন্ত্রী’কে বেছে নেবেন: ডা. মোবারক হোসাইন

আপডেট সময় : ০৫:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬