ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাতিল ওয়াশিংটন সফরের পর লেবানন সেনাপ্রধানের সঙ্গে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

লেবাননের সেনাপ্রধান রডলফ হায়কালের পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল হওয়ার পর মার্কিন জয়েন্ট স্টাফের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন চলতি সপ্তাহে তার সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জোসেফ হোলস্টেড জানান, জেনারেল কেইন মঙ্গলবার হায়কালের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন তিনি কাতারের প্রতিরক্ষাপ্রধানের সঙ্গেও আলোচনা করেন। এই বৈঠকগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব পুনরুল্লেখ করা হয়েছে বলে হোলস্টেড উল্লেখ করেন।

উল্লেখ্য, হায়কালের ওয়াশিংটন সফরটি ২০২৫ সালের নভেম্বরের জন্য নির্ধারিত ছিল। কিন্তু সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা পূর্বনির্ধারিত সব বৈঠক বাতিল করলে সফরটি স্থগিত হয়ে যায়। ওই সময়কার তথ্যানুসারে জানা যায়, প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামেরও এই বৈঠক বাতিলের সিদ্ধান্তে ভূমিকা ছিল।

সিনেটর গ্রাহাম অভিযোগ করেছিলেন যে, হায়কাল হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। গ্রাহাম এক বার্তায় আরও উল্লেখ করেন, ‘লেবাননের সামরিক বাহিনী কি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে—এই প্রশ্ন করার পর হায়কালকে তাদের বৈঠক আকস্মিকভাবে সংক্ষিপ্ত করে দেওয়া হয়।’

এদিকে, গত মাসে লেবাননের সেনাবাহিনী ঘোষণা করে যে, তারা ইসরাইলি সীমান্ত ও লিতানি নদীর মধ্যবর্তী অঞ্চলে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাতিল ওয়াশিংটন সফরের পর লেবানন সেনাপ্রধানের সঙ্গে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার সাক্ষাৎ

আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬