ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফরিদপুর-২: সালথা-নগরকান্দার উন্নয়নে ১৯ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের জন্য উন্নয়নমুখী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। জনকল্যাণ ও আধুনিক জনপদ গড়ার প্রত্যয়ে ১৯টি বিশেষ অগ্রাধিকার সম্বলিত এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহারের বিস্তারিত তুলে ধরেন।

ইশতেহারে শামা ওবায়েদ জানান, সালথা ও নগরকান্দা উপজেলার সুপরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে পৃথক দুটি মাস্টার প্ল্যান তৈরি করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিটি গ্রামকে ধাপে ধাপে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। এসব গ্রামে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, পরিকল্পিত আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন সুবিধা নিশ্চিত করা হবে।

অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ইশতেহারে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শামা ওবায়েদ বলেন, প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে, যার মাধ্যমে এলাকার অন্তত অর্ধেক বেকার নারী ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া বিদ্যমান ৪০টি বাজারকে আধুনিক ও টেকসই নকশায় পুনর্নির্মাণ করা হবে। গ্রামীণ কুটির শিল্পে প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে ঘরে ঘরে শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার আধুনিকায়নে দুই উপজেলার ৩১০টি স্কুল, ১টি কলেজ ও ২৪টি মাদ্রাসার মানোন্নয়নসহ নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করতে ২০ হাজার কম্পিউটার বিতরণ এবং সহজ শর্তে ঋণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনাও রয়েছে ইশতেহারে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও রপ্তানিমুখী শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।

যোগাযোগ খাতের উন্নয়নে সালথা ও নগরকান্দা উপজেলায় কয়েকশ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ ও বিদ্যমান সড়কগুলোর আধুনিকায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দুই উপজেলায় নতুন করে প্রায় ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় মৃতপ্রায় কুমার নদী ও সংলগ্ন খাল-বিল পুনরুদ্ধার এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে ইশতেহারে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি নারী অধিকার রক্ষায় সালথা ও নগরকান্দায় দুটি বিশেষ সেল গঠন করা হবে, যেখানে বিশেষজ্ঞ আইনজীবীরা আইনি সহায়তা প্রদান করবেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও লাইব্রেরি স্থাপন এবং শতভাগ বিদ্যুৎ ও সোলার সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে শামা ওবায়েদ বলেন, এই ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, বরং এলাকার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি একটি স্বপ্ন যা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। এছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সহায়তা সেল গঠনের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

ফরিদপুর-২: সালথা-নগরকান্দার উন্নয়নে ১৯ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের

আপডেট সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬