ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সুদানে সামরিক হাসপাতালে আরএসএফের বর্বর হামলা, নিহত ২২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দক্ষিণ কর্দোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক পরিচালিত বোমা হামলায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। নিহতদের মধ্যে চারজন মেডিকেল কর্মী রয়েছেন।

সুদান ডক্টরস নেটওয়ার্কের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ তিনজন স্বাস্থ্যসেবাকর্মী রয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, স্বাস্থ্যসেবা কর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। এটি আন্তর্জাতিক মানবিক আইন এবং বেসামরিক নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষার বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

সুদানে সামরিক হাসপাতালে আরএসএফের বর্বর হামলা, নিহত ২২

আপডেট সময় : ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬