ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মদনে জমিয়তের যুগ্ম সম্পাদকের জামায়াতে যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সম্পাদক ছাদেক আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলে যোগ দেন।

উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের বাসিন্দা ছাদেক আহমেদ এর আগে গত ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। সেসময় তিনি দলটির সঙ্গে তার সকল কার্যক্রম ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন।

জামায়াতে যোগদানের পর ছাদেক আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল। এই দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে জামায়াতে যোগদান করেছি।”

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবুল হাসানাত, পৌর জামায়াতের সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান শামীম, চানগাঁও ইউনিয়ন সভাপতি এমদাদ মিয়া এবং গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

মদনে জমিয়তের যুগ্ম সম্পাদকের জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬