ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

লবণের ন্যায্য মূল্য ও চাষীদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বিএনপি: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রান্তিক লবণচাষীদের স্বার্থ সুরক্ষায় উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে লবণচাষীদের অবদান অনস্বীকার্য হলেও তারা বর্তমানে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বর্তমান বাজার পরিস্থিতির সমালোচনা করে বলেন, “রাজধানীতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি লবণ ৪০ টাকায় বিক্রি হলেও উপকূলে উৎপাদনকারীরা ১০ টাকাও পাচ্ছেন না। এই বিশাল ব্যবধান প্রমাণ করে যে চাষীরা শোষিত হচ্ছেন। অথচ বিএনপির শাসনামলে চাষীরা সবসময় তাদের শ্রমের সঠিক মূল্য পেয়েছেন।”

লবণ আমদানির বিষয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতার ঘাটতির কারণে লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা স্থানীয় বাজারে দাম কমিয়ে চাষীদের ক্ষতিগ্রস্ত করেছে। তবে বিএনপির জোরালো আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় এখন লবণের বাজার দর পুনরায় স্থিতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও রূপরেখা রয়েছে। ক্ষমতায় গেলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে জনগণের ভাগ্যোন্নয়নের কোনো কার্যকর পরিকল্পনা নেই।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু। এছাড়া বক্তব্য দেন জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টুসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সালাহউদ্দিন আহমদ শিলখালী ও রাজাখালী ইউনিয়নে পৃথক পথসভায় অংশ নেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। দিনের কর্মসূচি শেষে রাতে তিনি পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

লবণের ন্যায্য মূল্য ও চাষীদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৭:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬