ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিলেটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জনসভা শনিবার, লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শনিবার সিলেটে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় অবস্থিত সিলেট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জনসভা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। এসময় ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শনিবার সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে হবিগঞ্জ পৌঁছবেন। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত অপর একটি জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর বেলা ২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে সিলেটে এসে পৌঁছবেন।

সিলেটের নির্বাচনী জনসভা সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জামায়াত নেতৃবৃন্দ সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

সিলেটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের জনসভা শনিবার, লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা

আপডেট সময় : ০৬:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬