ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান? জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য সময় নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ ও বিজ্ঞান বিষয়ক একটি গবেষণা সংস্থার গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ওই অঞ্চলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

গবেষণা সংস্থার তথ্যমতে, ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। তবে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট। সূর্যাস্তের প্রায় সাথে সাথেই চাঁদও দিগন্তে মিলিয়ে যাবে। এ কারণে সেদিন সন্ধ্যায় খালি চোখে তো বটেই, এমনকি অত্যাধুনিক টেলিস্কোপ দিয়েও রমজানের নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। শুধু নির্দিষ্ট কোনো অঞ্চলে নয়, বরং বিশ্বের কোনো দেশ থেকেই সেদিন চাঁদ দেখার বৈজ্ঞানিক সুযোগ থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এর পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে স্পষ্টভাবে নতুন চাঁদ দেখা যাবে। ওই সময় চাঁদের বয়স ২৬ ঘণ্টা পেরিয়ে যাবে এবং এটি দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্র ছাড়াই সাধারণ মানুষ খালি চোখে এই চাঁদ দেখতে পাবেন।

এই গাণিতিক হিসাব অনুযায়ী, যেসব দেশে খালি চোখে চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস শুরু করা হয়, সেখানে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে যেসব দেশ সরাসরি চাঁদ দেখার বদলে জ্যোতির্বিজ্ঞানের আগাম হিসাব অনুযায়ী মাস গণনা করে, সেখানে ১৮ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পদ্ধতির ভিন্নতার কারণে বিভিন্ন দেশে রোজা শুরুর তারিখ এক বা দুই দিন এদিক-সেদিক হয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান? জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাস

আপডেট সময় : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬