ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর বিএনপি প্রার্থীকে সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রেদওয়ান উল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

রেদওয়ান উল্লাহ বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সেই আলোকে আগামী নির্বাচনে ইনসাফের বাংলাদেশ গড়তে লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়ে একসাথে কাজ করবো।”

বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদ বিএনপির সাথে যুক্ত ছিল। এই নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী রেদওয়ান উল্লাহ ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আগামীর ইনসাফ, ন্যায় ও আন্দোলনের শহীদদের বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদের সাথে বিএনপি কাজ করবে বলে প্রত্যাশা করছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপির আহ্বায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এড. নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর বিএনপি প্রার্থীকে সমর্থন

আপডেট সময় : ০৯:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬