ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দৌলতপুরে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, আহত ১১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত কর্মীরা পিপুলবাড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে একটি দল তাদের ওপর হামলা চালায়। এই হামলার সূত্র ধরে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে জামায়াতের শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০), হাসান (২৮), শফিউল ইসলাম (৫৫), সাকিল (২৫), ইব্রাহিম (৫২), বিপুল (৩০) ও ইমন (২৮) এবং বিএনপির লিটন (৩৫), তবিবুর রহমান (৫০) ও বিপ্লব হোসেন (৩২) আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন অভিযোগ করেছেন যে, নির্বাচনী প্রচারণার সময় জামায়াত সমর্থকরা তাদের দলীয় কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় আমাদের কয়েকজন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।”

অন্যদিকে, দৌলতপুর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জানান, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে তাদের কর্মীদের আহত করে। তিনি বলেন, “এর আগেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এসব হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

দৌলতপুরে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, আহত ১১

আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬