ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শাসক পরিবর্তনেও শোষণের ধারা অব্যাহত, অভিযোগ খেলাফত মজলিসের আমীরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন এলেও শোষণের ধরণ বদলায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বিভিন্ন সময়ে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের পরিচয় বদলেছে, এমনকি তাদের গায়ের রঙেরও পরিবর্তন এসেছে, কিন্তু শোষণের মূল কাঠামো অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, দেশের সম্পদ ধারাবাহিকভাবে লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এই লুটপাট ও শোষণের বিরুদ্ধেই তাদের লড়াই বলে তিনি জানান। আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে।” তাদের এই তৎপরতা দেশের মানুষকে আবার লুটপাটের উৎসবে মেতে ওঠার এবং চাঁদাবাজির মাধ্যমে হয়রানির দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান। দুপুর থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। মাওলানা মামুনুল হক তার বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দিয়ে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ

শাসক পরিবর্তনেও শোষণের ধারা অব্যাহত, অভিযোগ খেলাফত মজলিসের আমীরের

আপডেট সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬