ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বগুড়ার শেরপুরে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারী শাখার বিক্ষোভ সমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা, লাঞ্ছনা ও নির্বাচনি প্রচারণায় বাধার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা জামায়াতের নারী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার নারী কর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের হামছায়াপুর এলাকা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদের সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় হামছায়াপুর মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

উপজেলা জামায়াতের নারী নেত্রী সুলতানা পারভীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনি মাঠে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নামলে বিভিন্ন স্থানে নারী কর্মীদের বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি বেশ কিছু জায়গায় নারী কর্মীদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, ভয়ভীতি প্রদর্শন বা হামলা চালিয়ে জামায়াতের নারী কর্মীদের আদর্শিক পথ থেকে বিচ্যুত করা যাবে না। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও তারা নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই তারা নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি শাহিন আলম, শামীম ও মাসুদ রানা। এছাড়া নারী নেত্রীদের মধ্যে লুতফুন্নেছা, মাহমুদা আক্তার ঝর্না, নিলুফা ইয়াসমিন ও জান্নাত আরা বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ছাত্রশিবিরের কয়েকশ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ

বগুড়ার শেরপুরে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারী শাখার বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬