ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, চাটখিলের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা তাদের বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থা করছেন। অভিযোগকারীদের ভাষ্যমতে, শুধু নারী কর্মীদেরই নয়, বরং বিএনপি প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন বাড়ির দরজায় রঙিন স্টিকার লাগাচ্ছে এবং নির্দিষ্ট সময়ের আগে ও পরে নির্বাচন প্রচারের জন্য মাইকিং করছে।

এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এবং নারী কর্মীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি পেশ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬