ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ফ্যাসিবাদ রুখতে ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় ‘ঈগল’ মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে জনগণের সরকার গঠন এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবর্তনের রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে পারে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তে ‘হ্যাঁ’ ভোট দেওয়া এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিজের নির্বাচনী প্রতীক ‘ঈগল’ মার্কায় ভোট চেয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও বরিশাল-৩ আসনটি চরমভাবে অবহেলিত রয়ে গেছে। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সাধারণ মানুষ সব ধরনের সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে দীর্ঘকাল ধরে বৈষম্যের শিকার হয়েছেন। তিনি বলেন, পুরোনো ধারার গতানুগতিক রাজনীতি দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি সর্বস্তরের জনগণকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিন ব্যারিস্টার ফুয়াদ উপজেলার ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন। এসময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি এবং সাইফুল ইসলামসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা আগামী নির্বাচনে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

ফ্যাসিবাদ রুখতে ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় ‘ঈগল’ মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬