ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জামায়াতকে ‘ইসলামী দল’ বলাটা বোকামি: চরমোনাই পীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, যারা জামায়াতকে ইসলামী দল বলে মনে করেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর আরও বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না, এমন তথ্য জানার পর তিনি ঝুঁকি নিয়ে সংগঠন থেকে বেরিয়ে এসেছেন। বর্তমানে তারা একা নন, বরং আলেম-ওলামা ও দেশের জনগণ তাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে শরিয়া আইনের কোনো উল্লেখ নেই।

ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি ঝালকাঠি-১ আসনের দলীয় প্রার্থী হাফেজ ইব্রাহিম আল হাদী এবং ঝালকাঠি-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীর হাতে দলীয় প্রতীক ‘পাখা’ তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন। জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোরণ

জামায়াতকে ‘ইসলামী দল’ বলাটা বোকামি: চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬