ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কিশোরদের বিবাদে ৫ গ্রামের সংঘর্ষ, সিলেটে মধ্যরাতে সড়ক অবরোধে আহত ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিলেট নগরীর তেমুখী এলাকায় দুই কিশোরের সামান্য বিবাদকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে নগরের তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রামের বাসিন্দারা সংঘাতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের লোকজন যুক্ত হলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। পাঁচ গ্রামের কয়েকশ’ মানুষ ইটপাটকেল নিক্ষেপসহ একে অপরের ওপর চড়াও হয়।

সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর রাত ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহত ১৫ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক আখ্যা দেওয়ার চেষ্টা করলেও, অনুসন্ধানে এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। মূলত দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করেই স্থানীয় অধিবাসীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

কিশোরদের বিবাদে ৫ গ্রামের সংঘর্ষ, সিলেটে মধ্যরাতে সড়ক অবরোধে আহত ১৫

আপডেট সময় : ০৫:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬