ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

রাজবাড়ী-২: বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই, ভোটের অধিকার ফেরানোর অঙ্গীকার হারুন অর রশিদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ ঘোষণা করেছেন যে, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) কোনো স্থান হবে না। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের ভোটের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করেন।

পথসভায় হারুন অর রশিদ বলেন, “দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপিকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। এখন সময় এসেছে জনগণের সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার।” তিনি অপকর্মের সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, “আমি হারুন কাউকে প্রশ্রয় দেব না, যারা অপকর্মে লিপ্ত, তাদের বিএনপিতে কোনো জায়গা হবে না।”

উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “ভোটের পর আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আমি বেঁচে থাকতে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না।” তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গে কারও ব্যক্তিগত বিদ্বেষ থাকতে পারে, কিন্তু ধানের শীষের সঙ্গে কেউ বেইমানি করবেন না।”

ধানের শীষের গুরুত্ব তুলে ধরে এই প্রার্থী বলেন, “এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই ধানের শীষ তারেক রহমানের। এই ধানের শীষকে বিজয়ী করে আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই।”

পথসভায় অন্যদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, সদস্যসচিব আয়নাল হক দেওয়ান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

রাজবাড়ী-২: বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই, ভোটের অধিকার ফেরানোর অঙ্গীকার হারুন অর রশিদের

আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬