ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নীলফামারীতে ট্রাকের চাকা ফেটে অটোচালক নিহত, শিশুসহ আহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকা ফেটে একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকালে উপজেলার ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা মেট্রো- ট ২৪-১২৯০ নম্বরের একটি ট্রাক ডোমার-ডিমলা সড়ক ধরে যাচ্ছিল। দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঠিক সেসময় পাশ দিয়ে যাচ্ছিল একটি বাংলা অটোরিকশা। চাকা বিস্ফোরণের আকস্মিকতায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চালক ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত অটোচালকের নাম আব্দুল মজিদ (৫০)। তিনি উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা এবং আজিজার রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা যাত্রী শিশু স্নেহা (১২) ও রিহান (১৫)। তারা উভয়েই মোজাহার হোসেনের সন্তান। এদের মধ্যে স্নেহার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অটোরিকশায় থাকা শিশুদের মা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ও জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

নীলফামারীতে ট্রাকের চাকা ফেটে অটোচালক নিহত, শিশুসহ আহত ২

আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬