ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বোয়ালমারীতে জামায়াত আমিরের আগমন: মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো ফরিদপুরের বোয়ালমারী সফরে আসছেন। আগামীকাল শুক্রবার বিকেলে তার আগমন উপলক্ষে বোয়ালমারী পৌর স্টেডিয়াম মাঠে এক নির্বাচনি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

মহাসমাবেশের জন্য স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ, মাইকিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ পুরোদমে চলছে। শুক্রবার বিকেল ৪টায় ডা. শফিকুর রহমান মঞ্চে উঠে জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীসহ আশপাশের উপজেলাগুলো থেকে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে জামায়াত আমিরের আগমন নিয়ে কৌতূহল বিশেষভাবে লক্ষণীয়।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান এ প্রসঙ্গে বলেন, “বোয়ালমারীর ইতিহাসে এই প্রথম দলের আমির আসছেন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই মহাসমাবেশ সম্পন্ন হবে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।”

এদিকে, মহাসমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, “আজ (বৃহস্পতিবার) বিকেলে ৩টায় আইনশৃঙ্খলাসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মহাসমাবেশ ঘিরে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

বোয়ালমারীতে জামায়াত আমিরের আগমন: মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

আপডেট সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬