ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর ১১ দফা ইশতেহার ঘোষণা: কৃষি, স্বাস্থ্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, তরুণ ও নারীর ক্ষমতায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উপর জোর দিয়ে ১১ দফা অঙ্গীকার তুলে ধরেন।

ঘোষিত ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সমাজ গড়ার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, হাওর রক্ষা বাঁধ নির্মাণে বিদ্যমান দুর্নীতি বন্ধ করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল ইসলাম নুরুল। প্রতিটি ইউনিয়নে মানসম্মত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং কলেজ ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মা ও শিশুর স্বাস্থ্যসেবার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট চালু এবং বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। দুর্গম এলাকার মানুষের জন্য মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার ঘোষণাও দেওয়া হয়।

কৃষক ও হাওরের উন্নয়নে দেখার হাওর ও খরচার হাওর সুরক্ষায় বিজলী প্রতিরোধক টাওয়ার নির্মাণের কথা বলেন নুরুল ইসলাম। হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ করা এবং নদী, খাল ও জলাভূমি দখলমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া, হাওরভিত্তিক মৎস্য ও হাঁস পালন শিল্পে সহায়তা প্রদান, ফসলহানীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে সার, বীজ, কৃষিযন্ত্র বিতরণ, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এই বিএনপি প্রার্থী।

সেবা ও অবকাঠামো উন্নয়নে উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) সুরমা সেতু নির্মাণ, পৈন্দা খালে ব্রিজ নির্মাণ এবং ফতেহপুর ইউনিয়নের সঙ্গে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি যোগাযোগ স্থাপনের ঘোষণা দেন তিনি। বর্ষাকালে নিরাপদ নৌ-যোগাযোগ স্থাপনেও গুরুত্বারোপ করা হয়। তরুণ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এবং কর্মমুখী শিক্ষার প্রসারে কাজ করার অঙ্গীকার করেন তিনি। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা প্রদানের কথাও বলেন নুরুল ইসলাম নুরুল।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারি সেবা গ্রহণে জনগণের হয়রানি বন্ধ করা হবে এবং একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাশুক আলম, নাদির আহমেদ, আ ত ম মিসবাহ, ব্যারিস্টার আবিদুল হক, নজরুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ, বিএনপি নেতা জুনায়েদ আহমেদ, নাসিম উদ্দিন লালা, মোরশেদ আহমদ বেলাল এবং আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর ১১ দফা ইশতেহার ঘোষণা: কৃষি, স্বাস্থ্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৫:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬