ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ: সিইসিকে রুমিন ফারহানার লিখিত আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। এই বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা উল্লেখ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় বেশ কিছু গুরুতর অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। এসব অনিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট ইউএনওকে অবগত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি, বরং অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেছেন। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এর আগেও বিএনপি জোট সমর্থিত একজন প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বারবার তুলে ধরা হলেও ইউএনও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, ইউএনও তার সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার কথোপকথন থেকে মনে হয়েছে, তিনি কোনো একটি নির্দিষ্ট দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। রুমিন ফারহানা বলেন, “আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং একজন স্বতন্ত্র নারী প্রার্থী। আমার সঙ্গে এমন আচরণ করা একেবারেই অপ্রত্যাশিত।” এই আচরণের প্রতিকার চেয়েই তিনি বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে উল্লেখ করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, বুধবার দুপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছে। তবে তার পক্ষ থেকে কোনো অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ: সিইসিকে রুমিন ফারহানার লিখিত আবেদন

আপডেট সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬