ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে ডাবচুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামাণিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজিব উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। বৃহস্পতিবার ভোরে একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাবগাছ থেকে ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পালক মা মাসুদা বেগম জানান, রাত আনুমানিক ৩টার দিকে সজিব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে ভোরে তিনি ছেলের মৃত্যুর খবর পান। নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতেই ছিলেন। সকালে তারা জানতে পারেন, সজিব ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা আরও জানান, নিহত সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশা করতেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

বগুড়ার শেরপুরে ডাবচুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬