ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ আটক: হত্যা মামলার আসামি ইমরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সীমান্তবর্তী আলেয়াপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি (লাইট গান), একটি দেশি অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি, ২৬ রাউন্ড শটগানের গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, দুটি ককটেল, ৫৩টি আতশবাজি এবং একটি বিপি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু। তিনি জানান, আটক মো. ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত টহল দল এই অভিযানে অংশ নেয়। ক্যাপ্টেন আরমান হাবিব অপু ছাড়াও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ আটক: হত্যা মামলার আসামি ইমরান

আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬