ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

রাজনীতি হবে জনসেবার মাধ্যম, ভয়ের সংস্কৃতি আর নয়: পীর সাহেব চরমোনাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনীতি কোনো ভীতি প্রদর্শনের হাতিয়ার নয়, বরং তা হতে হবে মানুষের সেবার একমাত্র মাধ্যম—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই সাধারণ মানুষের প্রকৃত মুক্তি সম্ভব এবং এর মাধ্যমেই সমাজকে শোষণের হাত থেকে রক্ষা করা যাবে।

বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আকরাম হোসাইনের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে পীর সাহেব চরমোনাই দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বলেন, দেশের মানুষ আর কোনো ‘জমিদারি রাজনীতি’ দেখতে চায় না। ক্ষমতার পালাবদলে এক দল পালালে অন্য দল আসে—এমন অপরাজনীতির অবসান ঘটিয়ে দেশে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, এই দল কখনো দেশ ছেড়ে পালাবে না।

২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনে নিজের ও দলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে আমরা কাজ করছি। তরুণ প্রজন্মের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা ইনসাফভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে। তিনি আরও বলেন, যারা ইসলামের শরিয়াহ ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় অনাগ্রহী, ইসলামপন্থীরা তাদের সমর্থন করতে পারে না। শরিয়াহভিত্তিক ন্যায়বিচারই দেশ ও মানবতার কল্যাণের একমাত্র পথ।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় অনেকেই মাদক ও দুর্নীতিমুক্ত সমাজের প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা উল্টো পথে হাঁটেন। তিনি নির্বাচিত হলে শিবচরকে সব ধরনের জুলুম, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও নৈতিক জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।

সমাবেশে শিবচরের সর্বস্তরের মানুষের পাশাপাশি আলেম সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, চন্ডিবদীর পীর সাহেব আলী আহম্মদ চৌধুরী এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহম্মদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহ-আলম তালুকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা ছদর মাওলানা আব্দুস ছালামসহ স্থানীয় যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে সৎ নেতৃত্বকে জয়যুক্ত করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

রাজনীতি হবে জনসেবার মাধ্যম, ভয়ের সংস্কৃতি আর নয়: পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬