ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঝিনাইদহে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং দুই সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর পেরিয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না পাওয়ার পর গভীর রাতে স্থানীয় গ্রামবাসী টেংরাখালি মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা ও গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসীর ধারণা, জসিমকে অত্যন্ত পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও উল্লেখ করেন, মরদেহের জখম দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

ঝিনাইদহে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

আপডেট সময় : ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬