ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ময়মনসিংহ-১০ আসনে স্বামীর পক্ষে শামীমা সুলতানার সরব প্রচার: নারী ভোটারদের মন জয়ে তৎপর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) নির্বাচনি এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানা স্বামীর বিজয় নিশ্চিত করতে নিরন্তর প্রচার চালিয়ে যাচ্ছেন। উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়িয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন নির্বাচনী বার্তা। বিশেষ করে নারী ভোটারদের কাছে টানতে তাঁর এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে।

মনোনয়ন লাভের পর থেকেই শামীমা সুলতানা তাঁর স্বামীর নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন। কখনো দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার মিছিলে অংশ নিচ্ছেন, আবার কখনো গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি উঠান বৈঠক করছেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এবং নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শুনে তিনি সমাধানের আশ্বাসও দিচ্ছেন।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শামীমা সুলতানা নারী সমাবেশ ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন। এসব পথসভা, উঠান বৈঠক ও ব্যক্তিগত আলাপে তিনি নারী ভোটারদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁর স্বামীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন। গফরগাঁও-পাগলার আনাচে-কানাচে তাঁর এই সরব উপস্থিতি ভোটারদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

ময়মনসিংহ-১০ আসনে স্বামীর পক্ষে শামীমা সুলতানার সরব প্রচার: নারী ভোটারদের মন জয়ে তৎপর

আপডেট সময় : ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬