ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বাগাতিপাড়ায় রাজনৈতিক বিরোধে জামায়াত কর্মী জখম: অভিযুক্ত বিএনপি সমর্থক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় রাজনৈতিক বিরোধের জেরে এক জামায়াত কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম আলী সরকার (৫২), তিনি কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি নাটোরে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জনসভা সফল করতে রবিবার রাতে এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন ইব্রাহিম আলী। এসময় যোগীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক ও তার সহযোগীরা ইব্রাহিমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক হিসেবে পরিচিত। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে ইব্রাহিম আলীর বাম হাতের বাহুতে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার হাতে ছয়টি সেলাই দেওয়া হয়।

আহত ইব্রাহিম আলীর পরিবারের সদস্যরা জানান, হামলার ঘটনার পরপরই তারা বাগাতিপাড়া মডেল থানায় গিয়ে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন। চিকিৎসার প্রক্রিয়া শেষ করে তারা একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করবেন।

এদিকে, হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নাটোর-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। এমনকি অভিযুক্ত ব্যক্তি তার দলীয় নেতাকর্মী কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পক্ষ থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

বাগাতিপাড়ায় রাজনৈতিক বিরোধে জামায়াত কর্মী জখম: অভিযুক্ত বিএনপি সমর্থক

আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬