ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্বাচনে ৩০ শতাংশ ভোটার প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে: রুমিন ফারহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০ শতাংশ ভোটার দলীয় প্রতীক নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিচার করে তাদের মূল্যবান ভোট দেবেন। এমন দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় এক নির্বাচনী জনসভায় তিনি একটি জরিপের ফলাফল উল্লেখ করে এই মন্তব্য করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, “কেউ যদি মনে করেন শুধু দলীয় প্রতীকের ওপর চড়ে নির্বাচনের তরী পার হয়ে যাবে, তবে সেটা হওয়ার কোনো সুযোগ নেই।” তিনি জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন কোনো ‘মার্কার নির্বাচন’ নয়, এটি ‘যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন’।

ব্যারিস্টার রুমিন ফারহানা জরিপের বরাত দিয়ে আরও জানান, ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন দলীয় প্রতীককে গুরুত্ব দেবেন না। তারা প্রার্থী খুঁজে নেবেন—এই প্রার্থী যোগ্য কিনা, শিক্ষিত কিনা, সৎ কিনা, সাহসী কিনা, এলাকার মানুষের জন্য কাজ করার মানসিকতা আছে কিনা এবং তার বাস্তব অভিজ্ঞতা আছে কিনা।

তিনি আরও বলেন, “যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেন, তাহলে সেই এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের দায়িত্ব নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ রাখব—ভোট দেওয়ার সময় দল, মার্কা বা কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করবেন না। যোগ্য, শিক্ষিত ও সৎ প্রার্থীকে ভোট দিয়ে আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন।” তিনি ভোটদান প্রক্রিয়া নিয়ে সতর্ক করে বলেন, “ভোট শুধু দেওয়াই শেষ নয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। নিজের ভোট নিজেকেই রক্ষা করতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ, চরম হতাশায় ভোলার জেলেরা

নির্বাচনে ৩০ শতাংশ ভোটার প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে: রুমিন ফারহানা

আপডেট সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬