ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লার সমর্থনে আজাদী যাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুরে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল ‘আজাদী যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

আজাদী যাত্রাটি উপজেলার হামছায়াপুর এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেরুয়াবটতলা, মির্জাপুর ও ধুনটমোড়সহ ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ সূচক এবং ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত বিভিন্ন রঙ-বেরঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল আলিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাছিম। এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ সাদাত, জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, ইসলামী ছাত্রশিবির নেতা রাকিবুল ইসলাম রবিন, ছাত্রনেতা অয়ন ও নাইমুরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।

পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা সাধারণ মানুষকে নিজ নিজ অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আজাদী যাত্রাকে কেন্দ্র করে শেরপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝেও এই কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

বগুড়ার শেরপুরে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লার সমর্থনে আজাদী যাত্রা

আপডেট সময় : ১১:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬