ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নির্বাচনি প্রচারে নারী হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণার সময় নারীদের ওপর হামলা, শারীরিক হেনস্তা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক এস এস রোড, চৌরাস্তা ও মুজিব সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নির্বাচনি প্রচারকাজে নিয়োজিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীদের ওপর নগ্ন হামলা ও অশালীন আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসন যদি এসব সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে সাধারণ জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

তিনি আরও দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নারী সমাজ নিজেদের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখছে। সিরাজগঞ্জের নারীরা রাজপথে নামার মাধ্যমে প্রমাণ করেছেন যে, তারা কোনো অন্যায় ও শোষণের কাছে মাথা নত করবেন না। আগামীর বাংলাদেশে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে তার দল বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ মহিলা বিভাগের জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

নির্বাচনি প্রচারে নারী হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬