ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ভোটারদের সাথে সরাসরি সংযোগে টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর ব্যতিক্রমী ‘ফোনবুথ’ উদ্বোধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। এই নির্বাচনী ডামাডোলের মধ্যে ভোটারদের মনোযোগ আকর্ষণে এবং সরাসরি জনসম্পৃক্ততা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়নে ‘জনতার সংযোগ’ নামক একটি বিশেষ ফোনবুথের উদ্বোধন করেন তিনি। এই ফোনবুথের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ সরাসরি সুলতান সালাউদ্দিন টুকুর সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যেকোনো সমস্যা বা সংকটের কথা এই বুথের মাধ্যমে সরাসরি তাকে জানানো যাবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করা হবে—এমন লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পর্যায়ক্রমে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন পয়েন্টে মোট ২৪টি ফোনবুথ স্থাপন করা হবে।

বর্তমানে টাঙ্গাইল সদর আসনে প্রার্থীরা উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও অভাব-অভিযোগের কথা শুনে সমাধানের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই প্রতিযোগিতায় সুলতান সালাউদ্দিন টুকু তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ বাস্তবায়নের পাশাপাশি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে নিজস্ব ‘২৩ দফা’ পরিকল্পনা তুলে ধরছেন। আধুনিক ও উন্নত টাঙ্গাইল গড়ার এই রূপরেখা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

নির্বাচনী প্রচারণার এই নতুন কৌশল সম্পর্কে স্থানীয়রা জানান, সরাসরি প্রার্থীর সাথে কথা বলার এই সুযোগ তাদের প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে। ফোনবুথ স্থাপনের মাধ্যমে ডিজিটাল ও আধুনিক উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর এই প্রচেষ্টা টাঙ্গাইল-৫ আসনের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

ভোটারদের সাথে সরাসরি সংযোগে টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর ব্যতিক্রমী ‘ফোনবুথ’ উদ্বোধন

আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬