ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

গফরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা: পত্রিকার পাতায় ভোট প্রার্থনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রথাগত নানা পদ্ধতির পাশাপাশি এবার এক ব্যতিক্রমী কৌশল অবলম্বন করেছেন গফরগাঁওয়ের নির্বাচনী মাঠে আলোচিত এক স্বতন্ত্র প্রার্থী। হাঁস প্রতীকের এই প্রার্থী, যিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত, তার ভাতিজার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন নির্বাচনী বার্তা।

গফরগাঁও উপজেলায় প্রকাশিত সকল দৈনিক পত্রিকার ভেতরে কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাঁস প্রতীকের লিফলেট এবং একটি আবেগঘন চিঠি। এই চিঠির মাধ্যমে প্রার্থী এবি সিদ্দিকুর রহমান ভোটারদের কাছে তার সমর্থন ও ভোট কামনা করেছেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) মুশফিকুর রহমান তার চাচার পক্ষে এই অভিনব প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে গফরগাঁওয়ে আপামর জনগণের সমর্থনে আপনাদের সেবায় গফরগাঁওয়ের উন্নয়নের জন্য সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক গফরগাঁও বিনির্মাণের লক্ষ্যে রহমান পরিবারের পক্ষ থেকে আমার চাচা জনাব এ. বি. সিদ্দিকুর রহমান সাহেব (হাঁস) প্রতীকে নির্বাচন করছেন। সেই মর্মে ইনসাফ, সহাবস্থান ও শান্তির গফরগাঁও প্রতিষ্ঠার লক্ষ্যে একান্তভাবে আপনার সমর্থন ও সহযোগিতা কামনা করছি। নিবেদক, আলহাজ্ব মুশফিকুর রহমান।”

এই প্রচারণার বিষয়ে মুশফিকুর রহমান বলেন, “বর্তমানে অনেকেই নানা রকম মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমার মনে হয়েছে, একটি চিঠির সাথে মানুষের এক ধরনের আবেগ জড়িয়ে থাকে। তাই অন্যান্য প্রচারণার পাশাপাশি এই চিঠি পাঠানোর পদ্ধতিকেও আমরা বেছে নিয়েছি।”

নির্বাচনী প্রচারণায় এমন পদ্ধতি ভোটারদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে এবং গফরগাঁওয়ের রাজনীতিতে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

গফরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা: পত্রিকার পাতায় ভোট প্রার্থনা

আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬