ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থীর ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী একটি স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত এবং ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার লক্ষ্য নিয়ে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার সকালে শহরের মাদরাসা মোড়ে অবস্থিত তার নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করা হয়।

ইশতেহার ঘোষণার সময় অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, নাটোর আসনে অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অযোগ্য নেতৃত্ব এবং সন্ত্রাস মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রদত্ত ইশতেহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য বিশেষ সম্মাননা, উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ। এছাড়াও, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুকরণ, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিকীকরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্টেশন বাজার রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ এবং নাটোর-বগুড়া বাইপাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাটোর চিনিকলকে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে। বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করার পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত।

খেলাধুলা ও বিনোদনের জন্য নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন এবং পর্যটনভিত্তিক শহর হিসেবে নাটোরকে গড়ে তোলার লক্ষ্যের কথা জানানো হয়। নারদ নদ এবং জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ করে শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ইশতেহার প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো. সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থীর ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার প্রতিশ্রুতি

আপডেট সময় : ১০:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬