ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ক্ষমতায় গেলে কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বুধবার দুপুরে কুড়িগ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসভায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশের কারিগর। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যুবকদের যোগ্য হিসেবে গড়ে তুলে দেশ সংস্কারে কাজে লাগানো হবে। কোনো অপশক্তিই দেশের এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

নিজের সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক হওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আইডি হ্যাক করে একটি বিশেষ মহল নানা অপপ্রচার চালিয়েছিল। তবে সত্য কখনো চাপা থাকে না। ইতিমধ্যে আইডি হ্যাকিংয়ের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, যার মাধ্যমে অপপ্রচারের বিষয়টি পরিষ্কার হয়েছে।

কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, বিগত ৫৪ বছরে কুড়িগ্রামের নদী শাসনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উন্নয়নের নামে কেবল লুটপাট হয়েছে। জনগণের সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা জনগণের টাকা বিদেশে পাঠিয়েছে, তাদের কাছ থেকে প্রতিটি পয়সা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

উত্তরবঙ্গকে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এই অঞ্চলকে আমরা কৃষি-শিল্পের রাজধানী হিসেবে রূপান্তর করব। কৃষিপণ্যভিত্তিক কলকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জনসভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ইনসাফ কায়েম এবং সুশাসন নিশ্চিত করতে জামায়াতের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

ক্ষমতায় গেলে কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬