ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত: কাল গোদাগাড়ীর জনসভায় যোগ দিচ্ছেন ডা. শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে কাল রাজশাহীর গোদাগাড়ীতে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সম্ভাব্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল দুপুরে গোদাগাড়ীর মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল থেকেই সভাস্থলে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, জনসভা সফল করতে নেতাকর্মীরা রাতভর মাঠের প্রস্তুতি তদারকি করেছেন এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে জেলা জামায়াত।

দলীয় নেতৃবৃন্দের মতে, জামায়াত আমিরের এই সফর কেবল একটি সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে। জনসভায় দেশের চলমান সংকট নিরসন, ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে।

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নোমায়ন আলী মাস্টার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় সাধারণ মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাবে। তিনি এই রাজনৈতিক সমাবেশকে সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত: কাল গোদাগাড়ীর জনসভায় যোগ দিচ্ছেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১২:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬