ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লালকার্ড: রাশেদ প্রধানের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় অনুষ্ঠিত ১১ দলীয় জোট জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জাগপা মুখপাত্র ও প্রধান রাশেদ প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজির জন্য মির্জা ফখরুলকে লালকার্ড দেখানো উচিত।” রাশেদ প্রধান আরও বলেন, “পুরনো বাংলাদেশে ভোট কেন্দ্র দখল করে বা অন্য কোনো উপায়ে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রতিহত করা হবে।”

জনসভায় রাশেদ প্রধান বিএনপি মহাসচিবের অতীত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যথেষ্ট বয়স হওয়ার পরও মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে অংশ নেননি। তার পিতা নাকি এ এলাকার রাজাকার ছিলেন।” তিনি আরও অভিযোগ করেন যে, মির্জা ফখরুল একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, আবার কিছুদিন আগে বলেছিলেন পাকিস্তান হয়ে যাবে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মানুষ আফগানিস্তান বা পাকিস্তান চায় না। নতুন বাংলাদেশের মানুষ বিদেশে পালিয়ে যেতে চায় না, বরং আমরা সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে চাই।” তিনি মির্জা ফখরুলকে সংযতভাবে কথা বলার এবং কার সঙ্গে কথা বলছেন তা বুঝে শুনে বলার অনুরোধ জানান।

রাশেদ প্রধান আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে ভোট চান। তিনি বলেন, “দেলোয়ার হোসেন হঠাৎ করে উঠে আসেননি। তার জীবনে সুদীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে। রিমান্ডের নামে একটানা ৫০ দিনেরও বেশি সময় অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই দেলোয়ার ভাই আপনাদের কাছে এসেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। ঠাকুরগাঁও-১ আসন আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে আমরা উপহার দেব ইনশাল্লাহ।” তিনি স্মরণ করিয়ে দেন যে, এই সেই এলাকা যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীর ফাঁসির রায়ের পর হিন্দু-মুসলিম সবাই রাজপথে নেমে এসেছিল এবং সেদিন ৬ জন (৫ মুসলিম, ১ হিন্দু) নির্মমভাবে নিহত হয়েছিলেন। তিনি আগামী ১২ তারিখ সবাইকে একত্রিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় ইউনিয়ন জামায়াতের আমির নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের জেলারেল সেক্রেটারি কফিল উদ্দীন এবং খেলাফত মজলিসের সভাপতি আবু সাইদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লালকার্ড: রাশেদ প্রধানের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬