ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

শিবচরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক: আ.লীগ নেতাদের সরব উপস্থিতি, বিতর্কের জন্ম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি নির্বাচনী উঠান বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার বিকেলে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা ও কর্মী।

শিবচর পৌরসভা বিএনপি আয়োজিত এই উঠান বৈঠক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানান, তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশনা অনুযায়ী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। তাদের এই প্রকাশ্য উপস্থিতি ও সমর্থন স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। একই মঞ্চে বিএনপির প্রার্থীর উপস্থিতি ও আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা। এছাড়াও চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ী ইউনিয়নের মোহসিন উদ্দিন সোহেল, বহেরাতলা উত্তর ইউনিয়নের মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী আতিকুর মাদবর এবং পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। তিনি বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সমাধানে কাজ করবেন। তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

শিবচরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক: আ.লীগ নেতাদের সরব উপস্থিতি, বিতর্কের জন্ম

আপডেট সময় : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬