ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মাদারীপুরে নির্বাচনী মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি, তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম হয়েছে। সম্প্রতি এক নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, পাশাপাশি দলের অভ্যন্তরেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার খানবাড়িতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীরা। এই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্য ‘বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেষ করেন।

একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি এবং আওয়ামী লীগ নেতাদের এই উঠান বৈঠকে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে, বিএনপি’র তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে এই ঘটনাকে ঘিরে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা জানান, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, এই ধরনের ঘটনা মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা চলছে যে, নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের লক্ষ্যে কোনো ‘অঘোষিত বোঝাপড়া’ তৈরি হচ্ছে কিনা, নাকি এটি নিছকই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তবে, এই বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, “এই অঞ্চলে আওয়ামী লীগ সমর্থিত ভোটার রয়েছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও ভোট তো বাদ যায়নি। ফলে যারা ভালো রাজনীতি করেছেন, তারা মাঠে থাকলে দোষের কী আছে?”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

মাদারীপুরে নির্বাচনী মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি, তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ১০:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬