ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: আবদুল আউয়াল মিন্টু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুনাফেক দল এবং এই দলকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি বলেন, যত দিন তিনি বেঁচে থাকবেন, ততদিন এই দলের ক্ষমতায় আসা প্রতিহত করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, জামায়াত দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখে না, বরং দেশের পরিস্থিতিকে সিরিয়া-লেবাননের মতো করে ফেলবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান যেন জামায়াতে ইসলামীর কোনো প্রার্থীকে নির্বাচিত না করা হয়। তিনি আরও বলেন, এই দলটি জনগণের উন্নয়ন চায় না, বরং কেবল মারামারি ও মিথ্যাচার করে। তারা সুযোগসন্ধানী এবং তাদের মূল উদ্দেশ্য কেবল ক্ষমতা দখল করা।

তিনি বলেন, “আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা।” তবে তিনি আশা প্রকাশ করেন যে, দাগনভূঞা ও সোনাগাজীতে এবার জামায়াতকে আর সুযোগ দেওয়া হবে না।

আবদুল আউয়াল মিন্টু ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বলেন, বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি জনগণকে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, যাতে তিনি এলাকার উন্নয়নের সুযোগ পান এবং সেই সুযোগের সৎ ব্যবহার করতে পারেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬