ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিশ্ব হিজাব দিবস: শাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে হিজাব উপহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

আয়োজক সংগঠনটি জানায়, দুই দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, নারী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে হিজাব উপহার দেওয়া হয়। হিজাব বিতরণের এই আয়োজনে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া নাজিরা নামের এক শিক্ষার্থী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্বজুড়ে মুসলিম নারীদের স্বকীয়তা, মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে হিজাব দিবসের গুরুত্ব অপরিসীম। হিজাবের গুরুত্ব তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এই উদ্যোগে সাড়া দিচ্ছে, তাতে এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

শাবিপ্রবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম এ প্রসঙ্গে বলেন, বিশ্ব হিজাব দিবসকে কেন্দ্র করে আমাদের এই আয়োজনে প্রথম দিনেই আমরা পাঁচ শতাধিক হিজাব বিতরণ করেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি, যা আমাদের উৎসাহিত করেছে। এই কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, হিজাব কেবল একটি পোশাক নয়, বরং এটি একজন নারীর ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। বর্তমানে হিজাব পরিধানের কারণে অনেক ক্ষেত্রে নারীদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা অনভিপ্রেত। ক্যাম্পাসে পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি এবং নারীর ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামীতেও নারীদের মূল্যবোধ ও অধিকার রক্ষায় সংগঠনটি কাজ করে যাবে বলে তিনি জানান।

উক্ত কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিজাব সম্পর্কে বিদ্যমান ভুল ধারণা দূর করতে এবং নারীর ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ‘বিশ্ব হিজাব দিবস’ পালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ক্যাম্পাসে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

বিশ্ব হিজাব দিবস: শাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে হিজাব উপহার

আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬