ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রাজধানীতে নির্বাচনী প্রচারণায় হামলা: মগবাজারে সাইফুল হকের ৫ কর্মী আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-১২ নির্বাচনী এলাকায় প্রচারণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার মীরবাগ এলাকায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (বিপ্লবী) সাধারণ সম্পাদক ও কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইফুল হকের সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে মীরবাগ এলাকা অতিক্রম করার সময় এই হামলার শিকার হন। অভিযোগ উঠেছে, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) সমর্থকরা এই অতর্কিত হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিনকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান সাইফুল হক। সেখানে তিনি সাংবাদিকদের জানান, মীরবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিল শেষ করে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের অনুসারী মাসুমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। সাইফুল হক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।” তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক আরও বলেন, ঢাকা-১২ আসনের বেশ কিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। এই হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই প্রার্থী।

এদিকে, ঘটনার পর থেকে মগবাজার ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

রাজধানীতে নির্বাচনী প্রচারণায় হামলা: মগবাজারে সাইফুল হকের ৫ কর্মী আহত

আপডেট সময় : ১০:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬