ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

এপস্টেইন ফাইল: সভ্যতার আয়না ও পশ্চিমা সমাজের নৈতিক অধঃপতন – শায়খ আহমাদুল্লাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে সম্পর্কিত লক্ষাধিক নতুন নথি পশ্চিমা সভ্যতার নৈতিক অবক্ষয়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি এই ঘটনাকে নিছক একটি কেলেঙ্কারি হিসেবে আখ্যায়িত না করে এটিকে ‘সভ্যতার আয়না’ হিসেবে উল্লেখ করেছেন, যার মাধ্যমে পশ্চিমা সমাজের অন্দরমহলের বীভৎস চিত্র উন্মোচিত হয়েছে।

গতকাল (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এই মন্তব্য করেন। তিনি বলেন, এই ফাইলগুলো মানবাধিকার, নারী স্বাধীনতা ও উদারনৈতিক মূল্যবোধের ধ্বজাধারী হিসেবে পরিচিত পশ্চিমা বিশ্বের গভীর নৈতিক অধঃপতনের এক মর্মান্তিক দলিল।

শায়খ আহমাদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন যে, রাষ্ট্রনায়ক, প্রভাবশালী শিল্পপতি, ক্রীড়া ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সংস্কৃতির জগতের পরিচিত মুখগুলো—যাদের অনেকেই সমাজের কাছে অনুকরণীয় হিসেবে বিবেচিত হন—তারাও শিশু পাচার, যৌন নির্যাতন এবং মানবতাবিরোধী জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে এই ফাইলগুলোতে উঠে এসেছে। তিনি বলেন, এই ঘটনা পশ্চিমা সমাজের এক অন্ধকার ও বিকৃত দিককে জাতির সামনে তুলে ধরেছে, যা সভ্যতার মুখোশধারী এক ভয়ংকর রূপ প্রকাশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

এপস্টেইন ফাইল: সভ্যতার আয়না ও পশ্চিমা সমাজের নৈতিক অধঃপতন – শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬