ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রহমত ও বরকতের রজনী পবিত্র শবে বরাত আজ; কাল সরকারি ছুটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারাদেশে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে সৌভাগ্য, ক্ষমা ও ইবাদতের বিশেষ রজনী হিসেবে পরিচিত। এই উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত এই মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য ও অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত অতিবাহিত করবেন। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অনেকে মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারতও করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের এক অসাধারণ সুযোগ রয়েছে। তিনি দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার পাশাপাশি আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করার ওপর জোর দেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ মাগরিবের নামাজের পর থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। রাত ৮টা ৩০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এই উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

রহমত ও বরকতের রজনী পবিত্র শবে বরাত আজ; কাল সরকারি ছুটি

আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬