ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পবিত্র শবে বরাতে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামীকাল (শনিবার) দিবাগত রাতে বিশেষ এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যা রবিবার পর্যন্ত কার্যকর থাকবে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহর এবং ধর্মীয় স্পর্শকাতর স্থানগুলোতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় র‌্যাবের স্ট্যাটিক ও মোবাইল টিমগুলো মাঠে সক্রিয় থাকবে। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স, যা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনায় সক্ষম। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের গতিবিধির ওপর কঠোর পর্যবেক্ষণ রাখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য কিংবা রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে। অনলাইনে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে র‌্যাব জানিয়েছে। পবিত্র এই রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের প্রতিটি ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

পবিত্র শবে বরাতে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬