ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে কোনো ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের সিটি করপোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া, পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ‘সুরক্ষা অ্যাপ’ও ব্যবহার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “এসব ব্যবস্থার পরও যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সে ভাই হোক বা বোন হোক, কেউ রেহাই পাবে না। এমনকি তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা পড়বে।”

অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রের অপব্যবহার রোধেও সরকার সচেষ্ট জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হলেও উদ্ধারের পরিমাণ বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং এ লক্ষ্যে তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

ঝিনাইগাতীর সাম্প্রতিক ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে দূরে চলে যাওয়ায় তাদের ধরতে কিছুটা সময় লাগলেও আইনের হাত থেকে তারা বাঁচতে পারবে না।

ময়মনসিংহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের এই প্রস্তুতি জাতিকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয় খুললেন খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা

নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬