আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এই সেলের মাধ্যমে একাধিক টেলিফোন ও মোবাইল নম্বর চালু করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩।
এছাড়া, মোবাইল নম্বরেও (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করা যাবে, যেগুলো হলো: ০১৫৫০-০৬৪২২৬ এবং ০১৫৫০-০৬৪২২৭। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলাসংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















