ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নতুন নকশার ১০ টাকার নোট আসছে কাল: থাকছে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক আগামীকাল মঙ্গলবার (১৫ মে) বাজারে নতুন নকশার ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রাথমিকভাবে এই নোট সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন এই নোটটিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে। এর আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিমি × ৬০ মিমি। নোটের জলছাপ অংশে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে এবং নোটটিতে গোলাপি রঙের প্রাধান্য দেওয়া হয়েছে।

নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা মুদ্রিত হয়েছে। এর পেছনভাগে ‘গ্রাফিতি–২০২৪’ শীর্ষক একটি ছবি শোভা পাচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মি.মি. চওড়া একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে। এই সুতায় ‘১০ টাকা’ লেখা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যাবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। এছাড়া, গভর্নর স্বাক্ষরের ডান পাশে একটি বিশেষ ‘সি-থ্রু ইমেজ’ প্যাটার্ন মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখাটি দৃশ্যমান হয়। নোটের সম্মুখভাগের উপরে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের গ্লুইশ প্যাটার্নের বাইরের অংশে ‘BANGLADESH BANK’ লেখাটি মাইক্রোপ্রিন্ট হিসেবে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই ১০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বাজারে যথারীতি চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোটও (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এই নমুনা নোট টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নকশার ১০ টাকার নোট আসছে কাল: থাকছে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬